খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যু কানেভাবে থামছেইনা। করোনায় প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বহু মানুষ। পূর্বের রেকর্ড ভেঙ্গে মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড হচ্ছে। বিভাগে করোনা পরিস্থিতি এখন ভয়ংকর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আগের রেকর্ড ভেঙ্গে এযাতকালের সর্বেচ্চ রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১হাজার ৪৭০ জনের।
সোমবার (৫জুলাই) দুপের খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের দেয়া প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় বিভাগের ১০ জেলায় করোনায় অক্রান্ত হয়ে ৫১ জন রোগী মারা গেছেন। কারোনাভাইরাসের সংμমণের শুরু থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ৬২ হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১হাজার ২৬৫ জনের। সুস্থ হয়েছেন ৪০ হাজার ৫৫৩জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৩ জন, বাগেরহাটে ২জন, যশোরে ৬ জন, মাগুরা জেলায় ১ জন, ঝিনাইদহে ৫ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।
বিাভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্যে গত ২৪ ঘন্টায় করোনভাইরাসে সংক্রমণ আক্রান্ত হয়েছে খুলনা জেলায় ২৩৯জন, বাগেরহাটে ১২১জন, সাতক্ষীরায় ১০২ জন, যশোরে ২৮৬ জন, নড়াইল জেলায় ৭০ জন, মাগুরায় ৩৪ জন, ঝিনাইদহে ৮৬ জন, কুষ্টিয়ায় ২৯২জন, চুয়াডাঙ্গায় ১৫২ জন ও মেহেরপুর জেলায় ৮৮ জন।
উল্লেখ্য, খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যায় ৪ জুলাই পূর্বের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪৬ জন। এর আগে ৩ জুলাই ৩২ জন, ২ জালাই ২৭ জনএবং ১ জুলাই রেকর্ড ৩৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ৩০ জুন ২৭ জন, ২৯জুন ৩২ জন, ২৮ জুন ৩০ জন, ২৭ জুন ২৮ জন, ২৬ জুন ১৪ জন, ২৫ জুন ২৩ জন, ২৪ জুন ২০ জন, ২৩ জুন প্রথম রেকর্ড সংখ্যক ৩২ জনের মৃত্যু হয়। তার আগেরদিন ২২ জুন মারা যান ২৭জন।